ওয়েবসাইটে ‘রানওয়ে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক মাসুদ পরিচালিত চলচ্চিত্র ‘রানওয়ে’র ওয়েবসাইট উদ্বোধন করা হবে কাল সোমবার। দুপুরে এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটের ঠিকানার কথা তিনি ঘোষণা করবেন। সেই সঙ্গে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে রানওয়ে ছবির অংশবিশেষ তিনি দেখাবেন। জানা গেছে, আগামী জানুয়ারি মাসে ছবিটি মুক্তি পাবে। সিনেমা হলে মুক্তি দেওয়ার পাশাপাশি সারা দেশের বিভিন্ন স্কুল-কলেজে ডিজিটাল পদ্ধতিতে ছবিটি প্রদর্শনী করা হবে। এসব নিয়েই তারেক মাসুদ কাল গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং রানওয়ে ছবি সম্পর্কে বিভিন্ন তথ্য দেবেন।সাংবাদিক সম্মেলনে তারেক মাসুদ তাঁর মুক্তি প্রতিক্ষীত ছবি রানওয়ে-র ওয়েবসাইটের (www.runwayfilm.com) ঠিকানা ঘোষণা করবেন। সংবাদ সম্মেলনে তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদ ছাড়াও উপস্থিত থাকবেন ছবিটির চিত্রগ্রাহক মিশুক মুনীর এবং অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।