ও'টুল সমাহিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরনিদ্র্র্রায় শায়িত হলেন কিংবদন্তি অভিনেতা পিটার ও’টুল। লন্ডনের গোল্ডার গ্রিন ক্রেমেটোরিয়ামে আয়োজন করা হয় শেষকৃত্যানুষ্ঠান। লরেন্স অব অ্যারাবিয়া ছবির এই অভিনেতা ৮১ বছর বয়সে গত ১৪ ডিসেম্বর মারা যান। শেষকৃত্য শেষে গত শনিবার সমাহিত করা হয়েছে তাঁকে।
শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন ও’টুলের সাবেক স্ত্রী সিয়ান ফিলিপস। এ সময় বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ও’টুলের মেয়ে কেট বলেন, ‘পৃথিবী একজন মহান অভিনেতা হারিয়েছে—এতে আমি ভাবিত নই। আমার দুঃখ, আমি একজন অসাধারণ বাবা, আমার সবচেয়ে কাছের বন্ধুকে হারালাম।’ আইএএনএস।