কক্ষপথে মন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ টিভিতে আজ বেলা তিনটা ২ মিনিটে দেখানো হবে টেলিছবি কক্ষপথে মন। রচনা ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তিশা, মাহমুদুল ইসলাম, শামীমা নাজনীন, শাহাদাৎ হোসেন প্রমুখ। ‘মন’ শব্দটির সঙ্গে জড়িয়ে থাকে সম্পর্ক এবং টানাপোড়েন। মন নিয়ম মানে না। এমনই নিয়ম না মানা অসম প্রেমের আবেদন এবং আবার নিজস্ব কক্ষপথে ফিরে আসা নিয়ে নাটকের গল্প।