কক্সবাজারে গিয়ে কাজ করেছি ইনডোরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল টুয়েন্টিফোরে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক একাকী গাংচিল। লিখেছেন ও পরিচালনা করেছেন মোহন খান। অভিনয় করেছেন শোয়েব। কথা হলো তাঁর সঙ্গে।‘একাকী গাংচিল’ নাটকটি নিয়ে কিছু বলুন।সুন্দর গল্প। বাসা থেকে বের হওয়ার পর প্রায়ই মনে হয়, কেউ একজন আমাকে অনুসরণ করছে। একসময় আমি তার মুখোমুখি হই। তিনি আমাকে তাঁর বাসায় যেতে অনুরোধ করেন। তাঁর বাসায় গিয়ে আমি তো অবাক! জানতে পারি, তাঁর বড় ভাই মারা গেছেন। সেই ভাইয়ের চেহারার সঙ্গে আমার হুবহু মিল রয়েছে। তা নিয়ে তৈরি হয় জটিলতা। এই ধারাবাহিকের কাজ কোথায় করেছিলেন?কক্সবাজারে। নাটকটা দেখে কিন্তু তা মনেই হবে না। প্রায় সব দৃশ্যই ইনডোরে হয়েছে।কেন?কারণ, সমুদ্রসৈকত কিংবা সমুদ্রে আমরা কোনো শুটিং করিনি। গত বছর ওই সময়টায় প্রচুর বৃষ্টি হয়েছিল। কিছুক্ষণের জন্যও ক্যামেরা নিয়ে বাইরে যাওয়ার উপায় ছিল না। তবে গল্পটা যে রকম, তাতে দরকারও ছিল না। পরিচালককে ব্যাপারটা নিয়ে প্রশ্ন করেছিলাম। তিনি বললেন, কক্সবাজারে আসাতে সব শিল্পীকে একসঙ্গে পাওয়া গেল। কাজটাও হয়েছে নিরিবিলি আর ঝামেলামুক্ত। গাজী টিভির ‘জননী’ নাটকের কী খবর?মাকে নিয়ে গল্প। আমাদের বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা। মা খুব কষ্ট করে আমাদের বড় করেছেন। আমার স্ত্রী ধনী পরিবারের মেয়ে। বিয়ের পর আমার পরিবারের সঙ্গে নিজেকে মেলাতে খুব কষ্ট করতে হচ্ছে। তাকে নিয়ে আমাদের পরিবারে নানা জটিলতা তৈরি হয়। ধারাবাহিকটির মধ্যে অন্য রকম আকর্ষণ আছে। দর্শক একবার দেখতে শুরু করলে, আশা করছি, তা নিয়মিত দেখবেন।