কক্সবাজারে বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের পাবলিক হল মাঠে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে আট দিনব্যাপী বইমেলা। প্রথমা প্রকাশনসহ ঢাকার ৩৮টি প্রকাশনী মেলায় অংশ নিয়েছে। প্রথম দিনে রাত নয়টা পর্যন্ত মেলায় ছিল গ্রন্থানুরাগীদের সোৎসাহ উপস্থিতি। বিকেলে মেলার উদ্বোধন করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সঙ্গে ছিলেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক। বাংলাদেশ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় গণগ্রন্থাগারের উদ্যোগে জেলা প্রশাসন ও বাংলাদেশ জ্ঞান-সৃজনশীল প্রকাশনার যৌথ আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। ১৫ জুন রাতে এই মেলা শেষ হবে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) উত্তম কুমার পাল। মেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকেবে। পাশাপাশি মঞ্চে চলবে মুক্ত আলোচনা, লেখক-পাঠক সমাবেশ, সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।