কক্সবাজারে ১২ জন পরিচালক আর ৩০ জন শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে একই সঙ্গে ১২ জন পরিচালক তাঁদের নাটকের শুটিং করবেন। এই নাটকগুলোয় অভিনয় করবেন ৩০ জন শিল্পী। জানা গেছে, আজ সকালে আকাশপথে সবাই কক্সবাজার যাচ্ছেন। এরই মধ্যে কক্সবাজারে পৌঁছে গেছে নাটকগুলোর কারিগরি দল।
পরিচালকেরা হলেন সকাল আহমেদ, মাসুদ মহিউদ্দিন, রহমতুল্লাহ তুহিন, সেতু আরিফ, বি ইউ শুভ, সাখাওয়াত হোসেন (মানিক), মিজানুর রহমান (লাবু), জুবায়ের ইবনে বকর, অনন্য ইমন, আশিকুর রহমান, সাজ্জাদ সুমন ও সাইফ চন্দন। আর শিল্পীদের মধ্যে আছেন রিয়াজ, তিশা, তারিন, শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, পার্থ বড়ুয়া, ফজলুর রহমান বাবু, অপূর্ব, নিরব, নিলয়, রুমানা, জেনি, শতাব্দী ওয়াদুদ, আমিন খান, শশী, রওনক হাসান, কল্যাণ, নাঈম, অপর্ণা, ভাবনা, অর্ষা, তমা মির্জা, ইমি, ডা. ইজাজ প্রমুখ।
জানা গেছে, সব কটি নাটকই প্রচারিত হবে এবার ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে।