কঙ্কনার সংসারে ভাঙন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙনের সুর শোনা যাচ্ছে বলিউড তারকা কঙ্কনা সেন শর্মা আর রাণভীর শোরের সংসারে। ভালোবেসে ২০১০ সালের দিকে তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এক বছরের মাথায় সংসারে শোনা যেতে থাকে ভাঙনের সুর। এখন তা আরও জোরালো হয়ে উঠেছে। এমনকি তাঁরা দুজন আলাদা থাকছেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।খবরে বলা হয়, কঙ্কনা ও রাণভীরের সংসারে ঠোকাঠুকির খবর কম-বেশি সবারই জানা। এমনকি কঙ্কনা-রাণভীরের একমাত্র সন্তানও তাঁদের দাম্পত্য জীবনের শেষ রক্ষা করতে পারেনি ।সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, গত মে মাসের এক অনুষ্ঠানে কঙ্কনা ও রাণভীর আলাদাভাবে উপস্থিত হন। অনুষ্ঠানে তাঁদের মধ্যে দূরত্ব রেখে চলার বিষয়টিও চোখে পড়ে। এ ব্যাপারে তাঁদের দুজনের কাছে জানতে চাওয়া হলে কঙ্কনা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে রাণভীর বলেন, ‘আমরা যমজ নই।’