কঙ্কাকে বেশি ভালো লাগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহিদ হাসান। অভিনয়জগতে তাঁর জনপ্রিয়তার কথা সবারই জানা। নাটকের পাশাপাশি নাম করেছেন একাধিক চলচ্চিত্রে অভিনয় করে। এটিএন বাংলায় আজ তাঁকে দেখা যাবে টো টো কোম্পানি নামের ধারাবাহিকে।অভিনয়শিল্পী-জীবনে শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়...কখনো কখনো দিনরাত ২৪ ঘণ্টা কাজ করতে হয়। আন্তর্জাতিক শ্রম আইনে দিনে আট ঘণ্টার বেশি কাজ করার নিয়ম নেই। কিন্তু এখানে এ আইন খাটে না। চরম বিপদে পড়লে যা করি...সৃষ্টিকর্তার নাম স্মরণ করি। কেন বিপদে পড়লাম, তার কারণ খুঁজে বের করে সমাধানের চেষ্টা করি।সন্তানেরা আমার কাছে যে জিনিসটা বেশি চায়...আমাকেই বেশি চায়। সব সময়ই পাশে চায়। হরতালের সময় কাজে বেরোলে বলে, ‘বাবা, আজ তো হরতাল, আমাদের সঙ্গে থাকো।’অভিনেতা না হয়ে যদি আলুর ব্যাপারী হতাম, তখন জাহিদ হাসানের অভিনয় দেখে যা ভাবতাম...এই লোকটা এত দিন ধরে অভিনয় করছে কেন? এর মধ্যে আসলে আছেটা কী!বৃষ্টি দেখে আমার যা মনে হয়...কখনো মনে হয়, আহা রে রিকশাওয়ালাদের কষ্ট হচ্ছে! কখনো মনে হয়, এবার ফসল ভালো হবে; আবার আরেক সময় ভাবি, আমের মুকুলগুলো সব ঝরে গেল মনে হয়! কখনো কখনো মনে হয়, বৃষ্টিটা খুব আবেগি!শতবার ‘না’ করলেও যে কাজটি আমি করবই...ঘুমের সময় ঘুমাতে মানা করলেও আমি ঘুমাবই।তিতলি না কঙ্কা—যাকে বেশি ভালো লাগত...আনিসকে বেশি ভালো লাগত। তবে তিতলি না কঙ্কা? তিতলি না কঙ্কা? কঙ্কাকেই বেশি ভালো লাগত মনে হয়।মৌ প্রেমিকা, নাকি স্ত্রী হিসেবে বেশি সফল...প্রেম তো খুব বেশিদিন করিনি। তাই বলতে হবে, স্ত্রী হিসেবেই বেশি সফল। নারীরা আসলে যেকোনো রূপেই সফল। ভক্তদের সামনে নিজেকে যেভাবে উপস্থাপন করি...খুব সাধারণ একজন মানুষ হিসেবে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি...নিজের যেন কোনো ক্ষতি না হয় এবং অবশ্যই আমাকে দিয়ে যেন কারও ক্ষতি না হয়।সাক্ষাৎকার নিয়েছেন মাহফুজ রহমান