কঙ্গনার ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গনা রনৌত
কঙ্গনা রনৌত

ভক্তদের সঙ্গে আরও বেশি যোগাযোগ বাড়াতে এখন প্রযুক্তির সাহায্য নেন তারকারা। সেই মিছিলে এবার যোগ দিলেন বলিউড তারকা কঙ্গনা রনৌত। ব্যক্তিগত ওয়েবসাইট চালু করলেন তিনি।
www.officialkanganaranaut নামের ওয়েবসাইটে কঙ্গনা নিয়মিত নিজের ব্যক্তিগত তথ্য দেবেন। ব্লগও লিখবেন। উত্তর দেবেন ভক্তদের নানা কৌতূহলের। ভক্তদের জন্য থাকবে কঙ্গনার ফ্যাশন ও ডায়েট-সম্পর্কিত নানা টিপসও। পিটিআই।