কঙ্গনার পায়ে চোট ও দেড় কোটি রুপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দস্তুরমতো মাথায় আকাশ ভেঙে পড়েছে প্রযোজক শৈলেশ সিংয়ের। ছোট্ট একটা দুর্ঘটনা তাঁর পকেট থেকে দেড় কোটি রুপি খসিয়ে দিল! তানু ওয়েডস মানু ছবির শুটিং চলছিল জলন্ধরে। নায়িকা কঙ্গনা রনৌত হঠাৎই দুর্ঘটনার শিকার হলেন। মোটরসাইকেলে চড়েছিলেন কঙ্গনা। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি পড়ে গেলে তাঁর পা মচকে যায়। চিকিৎসক মাসখানেক বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ২৮ মার্চের ওই ঘটনার পর শুটিং বন্ধ করে ছবির কলাকুশলীরা সবাই মুম্বাই ফিরেছেন। এতেই দেড় কোটি রুপি গচ্চা দিতে হচ্ছে প্রযোজককে। শৈলেশ সিংয়ের আফসোস একটাই—ছবিটার বিমা করা হয়নি। অথচ আগের দিনই বিমা প্রতিষ্ঠানের লোকদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। ওয়েবসাইট।