কঙ্গনার মোটরসাইকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির প্রয়োজনে কত কাজই না করতে হয়! সেই তুলনায় মোটরসাইকেল চালনা আর এমন কী। কিন্তু দুরন্ত গতির বুলেট মোটরবাইক চালানো বলে কথা! তনু ওয়েডস মনু ছবিতে সেই বুলেট মোটরসাইকেল চালনার কাজটাই করতে হলো কঙ্গনা রনৌতকে। তার আগে অবশ্য বেশ কদিন হালকা মোটরসাইকেল দিয়ে অনুশীলন করেছেন এই বলিউড অভিনেত্রী। দ্রুতবেগে মোটরসাইকেল হাঁকিয়ে পথচলতি মানুষজনের ভিড় ঠেলে বেরিয়ে যাচ্ছেন তিনি—এই ছিল দৃশ্যটা। আনন্দ এল রায় পরিচালিত তনু ওয়েডস মনু ছবিতে কঙ্গনার বিপরীতে অভিনয় করেছেন আর মাধবন। ওয়েবসাইট।