কঙ্গনার রান্নাবান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গনা রনৌত
কঙ্গনা রনৌত

বাইরে কনকনে ঠান্ডা আর শুটিংস্পটে চলছে রীতিমতো চীনা খাবারের উৎসব। কঙ্গনা রনৌতের সৌজন্যে মুম্বাইয়ে এমনই দারুণ সময় কাটালেন কুইন ছবির শুটিং দলের সবাই।
এই ছবির ‘লন্ডন ঠুমাকদা’ গানের শুটিংয়ের সময় ঠান্ডায় সবাই ছিলেন কাহিল। এরই মধ্যে কঙ্গনা চেয়েছিলেন একটু আনন্দ-ফুর্তি করেই শুটিং শেষ হোক। শেষ দিনে তাই চমকে দিলেন সবাইকে। নিজের হাতে চীনা খাবার রান্না করে খাওয়ালেন তাঁদের। চীনা খাবার, তাও আবার দিল্লি ঢঙে রান্না—পাত চেটেই খেয়ে উঠেছেন সবাই। টিএনএন।