কঙ্গনার স্বপ্নপূরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিরো বা হিরোইন হওয়ার স্বপ্ন অনেকেরই থাকে। তবে কঙ্গনা রনৌতের স্বপ্নের পরিধি ছিল আরেকটু বড়। তিনি এমন একটা চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন, যার থাকবে অতিমানবীয় ক্ষমতা। চলচ্চিত্রের কেতাবি ভাষায় যাকে বলে ‘সুপারগার্ল’। কৃষ থ্র্রি দিয়ে সেই স্বপ্নপূরণ তো হচ্ছেই, পাশাপাশি আরও দুটো ছবিতে এ ধরনের বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে—কুইন ও রিভলভার রানি।
কঙ্গনা বলেন, ‘আমি কুইন, রিভলভার রানি এবং কৃষ থ্রিতে আমার স্বপ্নের চরিত্রগুলোতেই অভিনয় করেছি। সব সময়ই সুপারগার্লের চরিত্রে অভিনয় করতে চেয়েছি। সেই স্বপ্নটাই পূরণ হয়েছে।’ আইএএনএস।