কঙ্গনার ‘হানিমুন’!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের পিঁড়িতে বসেননি এখনো। তাতে কী, ‘হানিমুন’-এ প্যারিস যাচ্ছেন কঙ্গনা রনৌত! বিকাশ বহেলের পরবর্তী ছবির নাম কুইন। এতে ‘কুইন’ নামের এক চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। আর তাঁর নায়ক হিসেবে থাকছেন রাজকুমার যাদব। ৩৫ দিনের সফরসূচি ঠিক করেছেন পরিচালক বিকাশ। শুটিং হবে প্যারিস ও আমস্টারডামে। এরই মধ্যে ছবির কলাকুশলীরা প্যারিস যাওয়ার ফ্লাইট ধরেছেন। হাতে থাকা কয়েকটি কাজ শেষ করেই তাঁদের সঙ্গে যোগ দেবেন কঙ্গনা। বলিউড হাঙ্গামা।