প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সকাল থেকে দিনব্যাপী কচি-কাঁচার মেলায় ছিল মিলন সভা। সারা দেশ থেকে তাতে যোগ দিয়েছিলেন নবীন-প্রবীণ সদস্যরা। ছোটরা সেখানে করে নাচ, গান ও আবৃত্তি; বড়রা করেন স্মৃতিচারণা। বিকেলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘ছোটদের পড়ার চাপ না দিয়ে খেলতে দিন, আঁকতে দিন, প্রকৃতিকে জানতে দিন। পড়াশোনা মানে ব্রেইনকে অক্ষত রাখা। নতুন কিছু সৃষ্টির প্রেরণা জোগানো।’
মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলার ট্রাস্টি বোর্ডের সদস্য এ কে এম নূর-উন-নবী, সহসভাপতি রওশন আরা ফিরোজ, সাধারণ সম্পাদক আলপনা চৌধুরী, আহ্বায়ক সৈয়দা কানিতা ও শিশুবক্তা আদিব।