কচি কাঁচার আসরে বঙ্গবন্ধুর ভাষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানি এক সাংবাদিক বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিলেন, আপনার সঙ্গে সব সময় যে শিশুটি থাকে সে কে আর কেনই বা সব সময় আপনার সঙ্গে থাকে। তিনি বলেছিলেন, ‘দীর্ঘদিন জেলে ছিলাম, আমাকে কাছে পায় না সে। সে জন্যই সব সময় কাছে থাকে।’ শিশুপুত্র শেখ রাসেল সম্পর্কে এই কথা বলেছিলেন শেখ মুজিবুর রহমান। জাতীয় শোক দিবস উপলক্ষে সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে এক স্মরণসভা ও শোক সংগীতানুষ্ঠানের গল্পটি বলেন ওই অনুষ্ঠানের সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে আবৃত্তি শোনায় শিশুরা, শোনায় গান। শিশু সামিউল বঙ্গবন্ধুর পরিচিত পোশাকে মঞ্চে এসে ৭ মার্চের ভাষণ শোনায়। বঙ্গবন্ধু, শিশু রাসেল ও অন্য শহীদদের স্মরণে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, কবি ও স্থপতি রবিউল হুসাইন, মেলার সহসভাপতি কবি রুবী রহমান, দিল মনোয়ারা মনু, মেলার সহযোগী সদস্য রাশিদুল ইসলাম ও মুনিয়া।