কচি স্মৃতি পথনাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা মঞ্চে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হলো ‘কচি স্মৃতি পথনাট্যোৎসব’। পদাতিক নাট্য সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক প্রয়াত আবু মুহাম্মাদ মূরতাইশ কচির দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ পথনাট্যোৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ এবং বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী ও পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। উদ্বোধনী পর্বের পর বিভিন্ন নাটকের সংগঠন ও আবৃত্তি সংগঠন নাটক ও আবৃত্তি পরিবেশন করে।