কঠিন প্রতিযোগিতা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ে কাল শুক্রবার রাতে প্রচারিত হবে রিয়ালিটি শো ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’। অনুষ্ঠানটি পরিচালনা করছেন মাসুদ হাসান। উপস্থাপনা করছেন মুনমুন। কথা হলো তাঁর সঙ্গে।আপনি নিজেও ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এবার উপস্থাপনা করছেন। কেমন লাগছে?আমি ২০০৬ সালে এই প্রতিযোগিতায় চতুর্থ হয়েছিলাম। আর এবার নিয়ে মোট পাঁচটি প্রতিযোগিতার অনুষ্ঠান উপস্থাপনা করেছি। এরই মধ্যে আমাদের ‘ফাইনাল ফাইভ’ চূড়ান্ত হয়ে গেছে। তাদের নিয়ে এখন বিভিন্ন রাউন্ড হচ্ছে। ১৮ জুলাই গ্র্যান্ড ফিনালে আয়োজন করা হবে।এবারের প্রতিযোগীদের কেমন মনে হচ্ছে?কে যে সেরা হবে—তা বলা খুব মুশকিল। কারণ, সব দিক থেকেই তারা সবাই খুব কাছাকাছি। কঠিন প্রতিযোগিতা তো হবেই। আর আমি মনে করি, এবার আমাদের মিডিয়া বেশ কয়েকজন প্রতিশ্রুতিশীল অভিনয়শিল্পী পেতে যাচ্ছে।কাল এনটিভিতে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘৯৯, সাহেব আলী লেন’। এই নাটকে আপনি অভিনয় করেছেন।সৈয়দ মনজুরুল ইসলাম তাঁর উপন্যাস কানাগলির মানুষেরা থেকে নিজেই নাট্যরূপ দিয়েছেন। আর পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম। গল্পটা অন্য রকম। খুব বেশি সমসাময়িক। ঢাকার এক ব্যস্ত মহল্লার কানাগলির নাম সাহেব আলী লেন। এখানে উল্লাস মেসের এক ছাত্র, দুই যুবক আর একজন মধ্যবয়সী ব্যক্তির জীবনের গতি-প্রকৃতি, জীবিকা, আনন্দ-বেদনাকে কেন্দ্র করে এগিয়ে যায় গল্প। এবার বিটিভির ‘বিবিসি জানালা মজায় মজায় শেখা’ অনুষ্ঠান নিয়ে বলুন।প্রথম সিজনের পর্বগুলো খুব বেশি প্রাথমিক ছিল। এবার বলতে পারেন মাধ্যমিক পর্যায়ের। মানুষের প্রতিদিন খুব প্রয়োজন হয়—এমন কিছু বিষয় দিয়ে পর্বগুলো সাজানো হয়েছে। যে উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠানটি শুরু হয়েছিল, তা শতভাগ সফল হয়েছে। আমি তো অনেক দিন ধরেই মিডিয়াতে কাজ করছি, কিন্তু আমাকে দেশে ও দেশের বাইরে একটা বড় পরিচিতি এনে দিয়েছে এই অনুষ্ঠান।