কঠিন বিচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনে হচ্ছে, আমেরিকান আইডলের বিচারকের কাজটা বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছেন জেনিফার লোপেজ। তাঁর সাবেক স্বামীকে আগেভাগেই প্রতিযোগিতা থেকে একরকম নিষিদ্ধ করে কদিন আগে সংবাদ শিরোনাম হয়েছিলেন তিনি। এই দফায় জেনিফার জানালেন, তাঁর বিচারকাজ হবে একইসঙ্গে কঠিন, সহজ ও যথোচিত। ‘ওদের (প্রতিযোগী) কঠিন পরীক্ষার ভেতর দিয়ে নিয়ে যেতে চাই। কারণ, সত্যিকার প্রতিভাবান কেউ বাদ পড়ুক, সেটা কিছুতেই হতে দিতে চাই না আমি।’ সাফ জানিয়ে দিয়েছেন জেনিফার লোপেজ। লস অ্যাঞ্জেলেসে গত মাস থেকে শুরু হয়েছে আমেরিকান আইডলের নতুন পর্বের চিত্রধারণের কাজ। ওয়েবসাইট।