প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়ের বয়স ২০ ছুঁয়েছে। তাই এখন বাবা জেমি ফক্সের চিন্তাটা একটু বেশি। তবে ঘুম হারাম হওয়ার অবস্থা হয়নি এখনো। কারণ বাবা হিসেবে বেশ বিচক্ষণ এই অভিনেতা। জানালেন, মেয়ের সঙ্গে যে ছেলেবন্ধুরা ঘোরাফেরা করেন, তাঁদের দিকে তীক্ষ্ণ নজর থাকে তাঁর। শুধু তাই নয়, মেয়েবন্ধুরা বাড়ি এলে তাঁদের প্রায়ই প্রশ্নবাণে জর্জরিত করে ঘাবড়ে দেন জেমি। অস্কারজয়ী এ অভিনেতা বলেন, ‘এতে করে তারা আমার মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করার সাহস পাবে না। আমিও তো একদিন তরুণ ছিলাম। তাই আমি বুঝি তরুণদের অবস্থা। এ জন্যই তাদের ঘাবড়ে দেওয়া।’ মেয়ের জন্য এতটুকু করতেই পারেন জেমি। তা-ই নয় কি?