কঠোর মা মাধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুথপেস্ট কোম্পানিগুলোর লাইন পড়ে যেতে পারে তাঁর দরজায়৷ মাধুরী দীক্ষিত বলেছেন, সন্তানদের ভালোবাসার ক্ষেত্রে তিনি যতটা উদার, শাসনের সময়ও একই রকম কড়া। বিশেষ করে প্রশ্নটা যখন সুস্বাস্থ্যের। তাই নিয়ম করে দুই বেলা সন্তানদের দাঁত মাজা অবশ্যই নিশ্চিত করেন। মাধুরী বলেন, ‘জন্মদিনের পার্টি থেকে ফেরার পর যত দেরিই হোক কিংবা যত ক্লান্তই থাকুক, ওদের দাঁত মাজতেই হবে।’
বলিউড সুন্দরীদের মধ্যে মাধুরী সম্ভবত সবচেয়ে সুন্দর হাসির অধিকারী৷ সুন্দর হাসির গুরুত্বও তাঁর কাছে অনেক। মাধুরী বলেছেন, ‘স্বাস্থ্যকর একটা হাসি একটা সুখী পরিবারেরই প্রতীক।’
দাঁত, সুন্দর হাসি—ঠিকই ধরেছেন। মাধুরী আসলে এরই মধ্যে একটি ওরাল কেয়ার পণ্যের দূত হয়েছেন। আইএএনএস।