কঠোর অভিভাবক জুলিয়া রবার্টস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামান্য ছাড় নেই। কড়া অনুশাসনে সন্তানদের মানুষ করাতেই বিশ্বাসী জুলিয়া রবার্টস। ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী জানান, তিন সন্তানকে সব সময় কঠোর শাসনের মধ্যে রাখেন।
রবার্টস বলেন, ‘আমি খুবই কঠোর। আমি নিজেও কঠোর অনুশাসনে বড় হয়েছি। আমি আর আমার স্বামী যেভাবে বেড়ে উঠেছি, আমরা চাই, আমাদের সন্তানদের মধ্যেও সেই নীতি ও মূল্যবোধগুলো থাকুক।’
তার মানে কিন্তু এই নয়, সন্তানদের আদরই করেন না জুলিয়া রবার্টস। মাঝেমধ্যে নিয়মের শৃঙ্খল ভেঙে তাঁরা নিজেরাই সন্তানদের নিয়ে বের হয়ে যান মজা করতে। পিটিআই।