কণার অ্যালবামে নজরুলের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুল একাডেমীতে নয় বছর নজরুলের গানের ওপর প্রশিক্ষণ নিয়েছেন কণা। বিভিন্ন প্রতিযোগিতায় নজরুলের গান গেয়ে জিতেছেন বিভিন্ন সংগঠনের পুরস্কার। কিন্তু অ্যালবামে নজরুলের গান করা হয়নি। এবার নিজের তৃতীয় একক অ্যালবামে নজরুলের গান করছেন তিনি। গানটির শিরোনাম ‘প্রিয় যাই যাই বলো না’। সংগীতায়োজন করছেন বাপ্পা মজুমদার।ক্লোজআপ ওয়ান তারকা কণা বললেন, ‘নজরুলের গানে তালিম নিচ্ছি সেই ছোটবেলা থেকে। কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও অ্যালবামে নজরুলের গান করতে পারিনি। এবার করতে চাইছি। শ্রোতারা যদি পছন্দ করেন, তাহলে ভবিষ্যতে শুধু নজরুলের গান নিয়েই একটি পূর্ণাঙ্গ অ্যালবাম করব।’কণা জানালেন, এটি হবে তাঁর তৃতীয় অ্যালবাম। এখানে মৌলিক গান থাকবে নয়টি। এর মধ্যে পাঁচটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। বাকি চারটির কাজ করছেন ফুয়াদ আল মুক্তাদির। কণার প্রথম অ্যালবাম জ্যামিতিক ভালোবাসা (২০০৬), দ্বিতীয়টি ফুয়াদ ফিচারিয় কণা (২০০৮)।