কণার কণ্ঠে ‘বন্ধ করো ইভ টিজিং...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিং একটি সামাজিক ব্যাধি। এ সমস্যাকে নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মিত হয়েছে নাটক, তথ্যচিত্রসহ আরও অনেক কিছু। এবার ইভ টিজিং নিয়ে গান করেছেন সংগীতশিল্পী ইবরার টিপু ও কণা। একটি ইলেকট্রনিকস পণ্যের প্রতিষ্ঠান তাদের সামাজিক দায়িত্ব বোধ থেকে গানটি তৈরি করেছে বলে জানা গেছে। সম্প্রতি ইবরার টিপুর স্টুডিওতে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। ‘বন্ধ করো ইভ টিজিং, আর নয় নির্যাতন’ শিরোনামের এ গানটি লিখেছেন মিজানুর রহমান।কণা বলেন, ‘ক্যারিয়ারে এ পর্যন্ত অনেক গানে কণ্ঠ দিয়েছি। কিন্তু ইভ টিজিং নিয়ে নির্মিত এ গানটি করতে পেরে অন্য রকম ভালোলাগা কাজ করেছে। গানটার মধ্যে অনেক শিক্ষণীয় ব্যাপার রয়েছে।’ কণা আরও বলেন, ‘এটি আমার গাওয়া ভালো গানগুলোর মধ্যে অন্যতম একটি গান হিসেবে থাকবে। গানটির মাধ্যমে ইভ টিজিংয়ের ভয়াবহতার পাশাপাশি এর থেকে উত্তরণের বিষয়টিও সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু। তিনি জানান, এর আগে অনেক বিষয়বস্তুকে কেন্দ্র করে গান করেছি। এবার করলাম ইভ টিজিং-বিরোধী গান। খুবই ভালো লাগছে সামাজিক ব্যাধি নিয়ে গান করতে পেরে।