কণ্ঠ দেবেন ব্যান্ডেরাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাউস আকৃতির অস্ত্রশস্ত্র নিয়ে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়েছেন নায়ক। একে একে কচুকাটা করছেন শত্রুশিবিরের লোকজনকে। শেষে গডফাদারের ঘাঁটিও উড়িয়ে দিলেন। ডেসপারেডোর মতো মারদাঙ্গা ছবি ছেড়ে অ্যান্টনিও ব্যান্ডেরাস এখন কাজ করছেন ত্রিমাত্রিক অ্যানিমেশন ছবিতে। শ্রেক সিরিজের চতুর্থ ছবি পুশ ইন বুটস-এর জন্য কাজ করছেন তিনি। অভিনয় নয়, দর্শকদের এবার কণ্ঠের জাদুতে ভোলাবেন। ছবিতে দুষ্টু বিড়ালের চরিত্রে কণ্ঠ দিচ্ছেন ব্যান্ডেরাস। ডেসপারেডোর মতো এই ছবিতেও সালমা হায়েক কাজ করছেন তাঁর সঙ্গে। ওয়েবসাইট।