কণ্ঠশীলনের আড্ডায় অরুণ সেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে কথা বলছেন অরুণ সেন l ছবি: প্রথম আলো
অনুষ্ঠানে কথা বলছেন অরুণ সেন l ছবি: প্রথম আলো

অরুণ সেন এসেছেন ঢাকায়, ঢাকা থিয়েটার আয়োজিত ‘সেলিম আল দীন জন্মোৎসব’-এ। বৃহস্পতিবার তাঁকে দেওয়া হবে সেলিম আল দীন পদক। তার আগে ভারতের পশ্চিমবঙ্গের এই প্রাবন্ধিক, সম্পাদক ও বিষ্ণু দে বিশেষজ্ঞকে কাছে পেল কণ্ঠশীলন। গতকাল সন্ধ্যায় ছায়ানট ভবনে এক আড্ডায় অরুণ সেন ও তাঁর স্ত্রী, বেথুন কলেজের সাবেক অধ্যাপক ও লেখক শান্তা সেন কণ্ঠশীলনের সদস্যদের সঙ্গে করলেন আলাপচারিতা।
অরুণ সেন কথা প্রসঙ্গে জানালেন ১৯৮৭ সালে তাঁর প্রথম বাংলাদেশ সফরের কথা। যেদিন এলেন, সেদিনই ওয়াহিদুল হকের সঙ্গে টিএসসিতে গিয়ে পরিচিত হয়েছিলেন কণ্ঠশীলনের সদস্যদের সঙ্গে। তখন বিপ্লব বালার নির্দেশনায় বৃন্দ আবৃত্তি শুনে তিনি দলটির সম্পর্কে আগ্রহী হয়ে উঠেছিলেন। এরপর বিষ্ণু দের জন্মশতবার্ষিকীতে তাঁরই উদ্যোগে কণ্ঠশীলনকে আমন্ত্রণ জানানো হয়েছিল কলকাতায়, সে কথাও স্মরণ করলেন। আবৃত্তি ও কবির কবিতাপাঠ নিয়ে যে বিতর্ক চলছিল গত শতকের আট ও নয়ের দশকজুড়ে, সে কথাও স্মরণ করলেন অরুণ সেন।
নতুন-পুরোনো সদস্যদের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন কণ্ঠশীলনের সভাপতি সন্জীদা খাতুন। তাঁর স্মৃতিচারণে ছিল কথা-গান-ও আবৃত্তি।