কণ্ঠশীলনের আবৃত্তি প্রযোজনা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কণ্ঠশীলন
কণ্ঠশীলন

দেশপ্রেম, বর্তমান অস্থির সময় ও এ থেকে পরিত্রাণের একগুচ্ছ কবিতা নিয়ে আজ শনিবার রয়েছে আবৃত্তি প্রযোজনা। বিকেল পাঁচটায় শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে এই প্রযোজনা অনুষ্ঠিত হবে।
বাচিকশিল্পীদের সংগঠন কণ্ঠশীলনের আবর্তন শেষের সনদ দেওয়ার আয়োজনে তিনটি প্রযোজনা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন বাচিকশিল্পীরা।
সংগঠনের সাধারণ সম্পাদক ফওজিয়া মান্নান বলেন, রবীন্দ্রনাথ থেকে শুরু করে অনেক কবির কবিতা রাখা হয়েছে প্রযোজনাগুলোতে। এ ছাড়া রবীন্দ্রনাথের গান গাওয়ার পাশাপাশি আবৃত্তিও করা হবে আজকের অনুষ্ঠানে। প্রযোজনা করেছেন ইভা মণ্ডল, জহিরুল হক খান ও জাহীদ রেজা নূর।
বিকেল পাঁচটায় শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনের এই আয়োজন সভাপতিত্ব করবেন কণ্ঠশীলনের সভাপতি সন্‌জীদা খাতুন। সংগঠনের ৮২ থেকে ৮৫ ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ তুলে দেবেন প্রদায়ক গুনিন সব্যসাচী শিল্পী মুস্তাফা মনোয়ার। এ ছাড়া অনুষ্ঠানে বক্তৃতা দেবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।