কণ্ঠশীলনের আবৃত্তি প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলনের শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শিক্ষার ৭৬তম আবর্তন শুরু হচ্ছে। চার মাসের এই প্রশিক্ষণের ক্লাস হবে প্রতি শুক্রবার সকাল আটটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টিএসসিতে। প্রশিক্ষণ দেবেন সন্জীদা খাতুন, আবুল মোমেন, মীর বরকত, গোলাম সারোয়ার, এনায়েত কাজল ও জহিরুল হক খান।আবেদনপত্র পাওয়া যাবে ১২ জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) তৃতীয় তলায়। মর্মর, ১৪ আজিজ সুপার মার্কেট (নিচতলা), শাহবাগ।সাক্ষাৎকার ১৩ জুলাই শুক্রবার সকাল নয়টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের দোতলায়। বিজ্ঞপ্তি।