কণ্ঠশীলনের নতুন নাটক 'যা নেই ভারতে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কণ্ঠশীলন প্রযোজিত নতুন নাটক যা নেই ভারতে-এর কারিগরি মঞ্চায়ন হলো গতকাল। আজ রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
মহাভারতের কাহিনি অবলম্বনে বর্তমান সময়কে ধারণ করে নাটকটি রচনা করেছেন নাট্যকার, নির্দেশক, অভিনেতা মনোজ মিত্র। নির্দেশনা দিয়েছেন মীর বরকত। আবৃত্তি সংগঠন হিসেবে পরিচিত হলেও ‘কণ্ঠশীলন’ ১৯৯৩ সাল থেকে নিয়মিত মঞ্চনাটক প্রযোজনা করছে।