প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানট ভবনে গতকাল মঙ্গলবার বিকেলে সাধারণ সভার পর দুই বছরের জন্য (২০১৫-২০১৭) গঠিত হলো ১৯ সদস্যবিশিষ্ট কণ্ঠশীলনের নতুন পর্ষদ। পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন সন্জীদা খাতুন, সাধারণ সম্পাদক ফওজিয়া মান্নান। নির্বাচন আধিকারিক ছিলেন কণ্ঠশীলনের উপদেষ্টা ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। উপস্থিত ছিলেন সংগঠনের আরও দুই উপদেষ্টা মুস্তাফা মনোয়ার ও রামেন্দু মজুমদার।