কণ্ঠশীলনের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছায়ানট সংস্কৃতি-ভবনে কণ্ঠশীলনের অন্তর্বর্তী কার্যকরী পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে ১৬ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায়। বৈঠকে সভাপতিত্ব করেন কণ্ঠশীলনের অন্তর্বর্তী কার্যকরী পরিষদের আহ্বায়ক সন্জীদা খাতুন। সভায় পরিষদের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও নাট্যজন রামেন্দু মজুমদার।
বৈঠকে বলা হয়, কণ্ঠশীলনের লোগোটি শিল্পী কাইয়ুম চৌধুরী জীবদ্দশায় তাঁর নেতৃত্বের কণ্ঠশীলনের জন্য কপিরাইট করে গেছেন। তাঁর করা কণ্ঠশীলনের এই লোগোটি অন্য কেউ যেন ব্যবহার না করেন। এই লোগো অন্য কেউ ব্যবহার করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। এ ছাড়া প্রয়াত ওয়াহিদুল হক প্রণীত গঠনতন্ত্র অনুসারে কণ্ঠশীলন পরিচালনার ব্যাপারে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যা খুব শিগগির কার্যকর করা হবে।