কণ্ঠশীলনের ‘যুদ্ধ শেষের যুদ্ধ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াহিদুল হকের জন্মদিন উপলক্ষে আজ বুধবার নতুন প্রযোজনা মঞ্চে আনছে কণ্ঠশীলন। নাম যুদ্ধ শেষের যুদ্ধ। এটি গ্রন্থনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন মীর বরকত। তিনি বলেন, ‘কণ্ঠশীলনের প্রাণপুরুষ ওয়াহিদুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এই আয়োজন করেছি। দুটি গল্প এবং একটি নাটকের অংশবিশেষ নিয়ে এটি তৈরি করা হয়েছে। গল্প দুটি হলো হাসান আজিজুল হকের ভূষণের একদিন এবং মঈনুল আহসান সাবেরের কবেজ লেঠেল আর নাটকের অংশবিশেষ নেওয়া হয়েছে সৈয়দ শামসুল হকের উত্তর বংশ থেকে।’কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।