কত বড় ক্ষতি হয়ে গেল, কেউ বুঝতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেণ্য চিত্রনির্মাতা তারেক মাসুদ আর নেই। একটি সড়ক দুর্ঘটনা তাঁকে ফ্রেমে বন্দী করে দিয়েছে। বছর দশেক ধরে একটি ছবি তৈরির পরিকল্পনা করছিলেন তিনি। ছবিটা হবে মাটির ময়নার আগের গল্প নিয়ে। নাম কাগজের ফুল। ছবিটা নিয়ে অনেক স্বপ্ন ছিল তাঁর। তারেক মাসুদ তাঁর সেই স্বপ্নকে আর বাস্তবে রূপ দিতে পারলেন না। সেই ছবির লোকেশন পছন্দ করতে গিয়েই ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে হলো তাঁকে। তাঁর সঙ্গে অনেকে কাজ করেছেন। ছিলেন কাছের মানুষ। তাঁদের মধ্য থেকে কয়েকজন স্মরণ করলেন তারেক মাসুদকে। জয়ন্ত চট্টোপাধ্যায়শিল্পী এস এম সুলতানকে নিয়ে তারেক মাসুদ একটি ছবি তৈরি করেছিলেন ১৯৮৯ সালে। নাম আদম সুরত। তখন থেকে তারেকের সঙ্গে ছিলাম। আদম সুরত ছবিতে আমি ধারা বর্ণনা করেছিলাম। এরপর থেকে তাঁর প্রায় সব ছবিতেই বিভিন্নভাবে আমি যুক্ত থেকেছি। অভিনয় করেছি মাটির ময়না (২০০২), অন্তর্যাত্রা (২০০৬) ও সর্বশেষ রানওয়েতে (২০১০)। তারেক এবার মাটির ময়নার প্রিকুয়্যাল তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন, কাগজের ফুল। ওটার জন্য লোকেশন দেখতে গিয়েছিলেন। তারেক আমার দেখা একজন সেরা চলচ্চিত্র পরিচালক। তাঁর চলচ্চিত্র ভাবনাটাই একেবারে অন্যরকম।রোকেয়া প্রাচীআমি তো শুধু তাঁর ছবিতেই কাজ করিনি, আমাদের মধ্যে ছিল পারিবারিক সম্পর্ক। আমার সবচেয়ে খারাপ সময়ে তারেক মাসুদ আর ক্যাথরিন মাসুদ আমার পাশে ছিলেন। আজ আমাকে সবাই চেনে। কিন্তু তাঁর পেছনে ছিল এই মানুষ দুটির অবদান। আমরা যে কী হারালাম, কত বড় ক্ষতি যে হয়ে গেল—তা এখন কেউ বুঝতে পারবে না। তারেক মাসুদের মতো মানুষ আমাদের চলচ্চিত্রে আর একজনও নেই।আবু সাইয়ীদআমরা একসঙ্গে দীর্ঘদিন যাবত্ চলচ্চিত্র আন্দোলন করেছি। এর আগে আমরা সড়ক দুর্ঘটনায় আলমগীর কবিরকে হারিয়েছিলাম। এবার তারেক মাসুদকে। তিনি ছিলেন খুব গোছানো এবং পরিশীলিত একজন নির্মাতা। কাজ ছাড়া কিছুই বুঝতেন না। কাজ করতে করতেই তিনি চলে গেলেন। কাগজের ফুল ছবিটি নিয়ে প্রায় ১০ বছর যাবত্ তিনি পরিকল্পনা করছিলেন। আমাদের সুস্থ ধারার চলচ্চিত্রের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল।