কত্থক নাচ আর উর্দু উচ্চারণের তালিম নিচ্ছেন চিত্রাঙ্গদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি নিয়ে আছে ধোঁয়াশা। পরিচালকের নাম, ছবির নামের বেলায় তো আরও গোপনীয়তা। তবে কদিন আগে চিত্রাঙ্গদা সিং জানিয়েছিলেন, সামনে দুটি ছবিতে অভিনয় করছেন। তার একটি হলো অ্যাকশন-থ্রিলার, অন্যটি আর দশটা বাণিজ্যিক ছবির মতো। তো এই দুটির যেকোনো একটির জন্য নিজেকে বেশ ঝালিয়ে নিচ্ছেন বলিউডের এই অভিনেত্রী। শিখছেন উর্দু উচ্চারণ আর সঙ্গে কত্থক নৃত্য। চিত্রাঙ্গদা বললেন, ‘পরবর্তী ছবিটির জন্য কর্মশালায় যোগ দিচ্ছি। হিন্দি আর উর্দু উচ্চারণ ঝালিয়ে নিচ্ছি। আরেকটি কর্মশালায় শিখছি কত্থক। যে চরিত্রে অভিনয় করছি, তা বেশ মজার। চ্যালেঞ্জিং, অদ্ভুতও বটে।’ পিটিআই।