কত্থক নাচের কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কত্থকের তালে নেচে ওঠার সুযোগ এসেছে আরেকবার। যাঁরা কত্থকের ভিতটা আরেকবার ঝালিয়ে নিতে চান, তাঁদের জন্য ঢাকার রেওয়াজ পারফরম্যান্স স্কুল আয়োজন করেছে কত্থক কর্মশালা। কর্মশালা পরিচালনা করবেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। তিনি বললেন, ‘আজকাল আধুনিক নাচের মিশেলে হারিয়ে যাচ্ছে কত্থকের মূল তাল ও লয়। এ কারণেই এই নাচের ভিতটা আরেকটু ঝালিয়ে নেওয়ার প্রয়াসে এই কর্মশালা।’ আগ্রহী ব্যক্তিদের ৭ জানুয়ারি বেলা দুইটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের ১০৪ নম্বর কক্ষে যোগাযোগ করতে হবে। কর্মশালা চলবে ৭ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত। আর কোর্স ফি দুই হাজার টাকা।