কথকের ‘অতি সাধারণ চিকিত্সক’ এর মঞ্চায়ন কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট অডিটোরিয়ামে কাল শুক্রবার সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে কথক নাট্য সম্প্রদায়ের নাটক ‘অতি সাধারণ চিকিত্সক’। মলিয়েরের ‘দ্য ফ্লাইং ডক্টর’ এর ছায়া অবলম্বনে লেখা নাটকটির এটি তৃতীয় প্রদর্শনী। রূপান্তর ও নিদের্শনা দিয়েছেন বিক্রম চৌধুরী।কথক নাট্য সম্প্রদায়ের সাংগঠনিক সম্পাদক জানে আলম টিটু বলেন, এ নাটকে সমাজের চারপাশের নানা সমস্যা ও বৈষম্য হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। অতি সাধারণ চিকিত্সক নাটকে অভিনয় করেছেন শাহীন চৌধুরী, মোহাম্মদ আলী টিটো, নাছির উদ্দিন, কেশব রায়, সুদর্শন চক্রবর্তী, সুচিত্রা দাশ ও বিক্রম চৌধুরী। অবহসংগীত পরিচালনা করেছেন শফিকুর রহমান ও বেদারুল হোসেন।