প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গতকাল বুধবার কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সৃজনশীল চর্চাকেন্দ্র ‘ধারাপাত’ আয়োজন করেছিল নজরুলসন্ধ্যার৷ কথা ও গানে স্মরণ করা হলো জাতীয় কবিকে৷
অনুষ্ঠানে স্মারক বক্তব্য দেন অধ্যাপক আনিসুজ্জামান৷ তিনি বলেন, নজরুলের রচনায় ইতিহাসবোধ ও আন্তর্জাতিকতাবাদ প্রবলভাবে পাওয়া যায়৷ নজরুলের কবিতা আবৃত্তি করেন কবি মুহম্মদ নূরুল হুদা ও অধ্যাপক হারুনুজ্জামান৷ দ্বিতীয় পর্বে শিল্পী নাশিদ কামাল ও তাঁর শিক্ষার্থীরা নজরুলসংগীত পরিবেশন করেন৷