কথা বলবেন শবনম ফেরদৌসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বুধবার ‘সিনেমা ফাইভ আলাপে’র ষষ্ঠ কিস্তি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় বিকেল সাড়ে পাঁচটায় থাকবে এ আলাপ। এতে সিনেমা নিয়ে কথা বলবেন পরিচালক শবনম ফেরদৌসী। বিকেল চারটা থেকে থাকবে মার্চ মাসের নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি সূত্র জানায়, ‘সিনেমা ফাইভ আলাপ’ চলচ্চিত্র-সংস্কৃতি বিষয়ক মতবিনিময়মূলক বক্তৃতা। প্রতি মাসে সে আয়োজনে চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন নির্মাতারা। এ মাসে ‘চলচ্চিত্র নির্মাতার লড়াই: ব্যক্তিক ও শৈল্পিক টানাপোড়েন’-এর ওপর কথা বলবেন নির্মাতা শবনম ফেরদৌসী।
এ ছাড়া বিকেল চারটা থেকে দেখানো হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্ট্রিট ক্রিড’, ‘স্টোরি অব গোলাপি’, ‘সাউন্ড অব এ ফ্রিডম ফাইটার’ ও ‘লিম্ব’। সন্ধ্যা সাতটায় দেখানো হবে শাহনেওয়াজ কাকলী নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নদীজন’। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে উৎসবটির আয়োজন করেছে। ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উত্সব’ নামে বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্রের বছরব্যাপী প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উত্সব এটি।