কথা বলেই চার কোটি টাকা আয়!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারস্টেন স্টুয়ার্টের সঙ্গে কথা বলতে চান? যদি এমন খায়েশ জেগে থাকে আপনার, তবে জেনে রাখুন, হলিউড তারকার কথার কিন্তু অনেক দাম। মধ্যপ্রাচ্যের এক রাজপুত্র মিনিট পনেরো কথা বলেছেন টোয়াইলাইট তারকার সঙ্গে। আর এর বিনিময়ে পাঁচ লাখ ডলার নাকি পেয়েছেন স্টুয়ার্ট! বাংলাদেশি মুদ্রায় যা প্রায় চার কোটি টাকা! কথা বলার জন্য এত বিশাল অঙ্কের টাকা খরচ করা সেই টাকার কুমির রাজপুত্রের নাম অবশ্য প্রকাশ করা হয়নি।
বিনাশ্রমে আয় করা এই বিশাল অঙ্কের টাকা অবশ্য দান করে দিয়েছেন স্টুয়ার্ট। সেটি ব্যয় করা হচ্ছে হারিকেন স্যান্ডির ত্রাণ তহবিলে। এএনআই।