কথা রাখলেন আমির খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টার প্লাসের রিয়েলিটি শো ‘সত্যমেব জয়তে’তে এসেছিলেন গৃহ-সন্ত্রাসের শিকার নারী ক্যাবচালক শানু। ওই অনুষ্ঠানে আমির তাঁকে কথা দিয়েছিলেন, এরপর যখন তিনি দিল্লি যাবেন, শানুর গাড়ি ভাড়া করবেন। কথা রেখেছেন আমির খান। সম্প্রতি দিল্লি গিয়েছিলেন তিনি। চিকিৎসকদের দায়িত্বে অবহেলা নিয়ে গবেষণার কাগজপত্র সংসদীয় কমিটির প্রধান ও ভারতীয় জনতা পার্টির নেতা শান্ত কুমারের হাতে তুলে দেন। যেহেতু শানুকে কথা দিয়েছেন, তাই দিল্লি গিয়েই তিনি শানুর ক্যাব ভাড়া করেন। দিল্লিতে শানু তাঁর ক্যাব নিয়ে আমিরের সঙ্গেই ছিলেন। এর আগে উত্তর প্রদেশে থ্রি-ইডিয়টস ছবির প্রচারণার সময় আমিরের সঙ্গে অটোরিকশাচালক রামলক্ষ্মণের বন্ধুত্ব হয়। পরে ছেলের বিয়েতে আমিরকে আমন্ত্রণ জানাতে বেনারস থেকে মুম্বাই যান রামলক্ষ্মণ। অনেক ব্যস্ততার মধ্যেও গত এপ্রিলে রামলক্ষ্মণের ছেলের বিয়েতে যোগ দিয়েছিলেন আমির। এনডিটিভি।