চ্যানেল আইয়ে আজ দুপুর দুইটা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক আগামীকাল বিকাল চারটায় আপনি মারা যাবেন। লিখেছেন আনিসুল হক। পরিচালনা করেছেন শামীম শাহেদ। অভিনয় করেছেন কুসুম শিকদার। কথা হলো তাঁর সঙ্গে।নাটকের নাম ‘আগামীকাল বিকাল চারটায় আপনি মারা যাবেন’ কেন? নামের মাঝেই লুকিয়ে আছে গল্পটি। আগামীকাল বিকাল চারটায় আপনি মারা যাবেন—নাটকে আমার এই কথা শুনে চমকে উঠলেন কেরামত মাওলা। ঘামতে শুরু করলেন। কোনোমতে রাতটা পার করলেন। তারপর একসময় মারা যান। আসলে আমি একটা প্রতিশোধ নিতে চেয়েছি।নাটকে আপনার বিপরীতে কে অভিনয় করছেন?কেরামত মাওলা। তিনি জ্যেষ্ঠ শিল্পী। তাঁর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাটা বেশ মজার। কাজ করেও ভালো লেগেছে। চ্যানেল আইয়ে আপনার অভিনীত আরেকটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে, ‘বোয়িং ৭৫৭’।বোয়িং ৭৫৭ এয়ারক্রাফটের পাইলটদের পরিবারের গল্প নিয়ে নাটকটি। তবে বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। আমার স্বামীও পাইলট। তিনি বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭ এয়ারক্রাফটের পাইলট। আমি যখন শুটিংয়ে অংশ নিয়েছি, তখন একবারও তা মনে হয়নি। পুরো সময়টা নাটকের চরিত্রের মধ্যেই থেকেছি।ঈদের কাজের খবর কী?মেজবাউর রহমান সুমনের সুপারম্যান, মুহাম্মাদ মোস্তফা কামাল রাজের ফল ইন লাভ, সকাল আহমেদের সুপার গ্লু এবং ওয়াহিদ আনামের বন্দী নাটকের কাজ করছি। ঈদের ছুটিতে কোথাও বেড়াতে যাচ্ছেন?৯ আগস্ট নেপাল যাচ্ছি। সকাল আহমেদের সত্য পাহাড় ধারাবাহিকের শুটিং হবে। নেপাল থেকে যাব কাতারে। ওখানে ঈদের দিন একটি অনুষ্ঠানে অংশ নেব। দেশে ফিরব ঈদের পরদিন। ওই সময়টায় আমার স্বামীও ফ্লাইট নিয়ে দেশের বাইরে থাকবেন।