কথাকলি নাচের প্রশিক্ষণ দেবেন টি শংকর নারায়ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কথাকলি নাচের ওপর কর্মশালার আয়োজন করেছে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির নৃত্য বিভাগ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী। কর্মশালা পরিচালনা করবেন ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ গুরু টি শংকর নারায়ণ। কর্মশালাটি সমন্বয় করবেন তামান্না রহমান। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির পরিচালক (জনসংযোগ) লিলি ইসলাম জানান, ছয় দিনের এই কর্মশালা শুরু হবে ২৬ অক্টোবর। ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে কথাকলি নৃত্যের কর্মশালাভিত্তিক প্রযোজনা অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে নৃত্যশিল্পে বিশেষ অবদানের জন্য সাতজন নৃত্যগুরুকে সম্মাননা দেওয়া হবে।লিলি ইসলাম আরও জানান, কর্মশালায় যারা অংশ নিতে চায়, তাদের ২৪ অক্টোবরের মধ্যে বাড়ি ১, সড়ক ১৪, সেক্টর ১৩, উত্তরা ঠিকানায় নাম নিবন্ধন করতে হবে। ফোন নম্বর ৮৯১৯৩৬৬।