কথাবন্ধু এলিটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলিটা
এলিটা

সংগীতশিল্পী এলিটা এবার কথাবন্ধু। হ্যাঁ, তিনি রেডিওর অনুষ্ঠান করছেন। অনুষ্ঠানের নাম ‘ফুর্তি টাইম-আউট উইথ এলিটা’। এরই মধ্যে অনুষ্ঠানটির প্রচার শুরু হয়েছে রেডিও ফুর্তিতে। প্রচারিত হচ্ছে প্রতি রোববার রাত নয়টা থেকে ১২টা। এলিটা বললেন, ‘আমি টিভির অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে রেডিওর অনুষ্ঠানের অভিজ্ঞতা একেবারেই অন্য রকম। খুবই মজার। টিভিতে তো অনেক ঝামেলা—মেকআপ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা, ক্যামেরার সামনে দাঁড়ানো...। কিন্তু রেডিওতে একেবারে রিলাক্স মুডে কাজ করি।’

‘ফুর্তি টাইম-আউট উইথ এলিটা’ অনুষ্ঠানটি তরুণদের নিয়ে। এলিটা বললেন, ‘দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলি। তাদের অর্জন, ভাবনা, পরিকল্পনা, অনুপ্রেরণার মতো নানা বিষয় নিয়ে চলে তাদের সঙ্গে লাইভ আড্ডা। আর গান তো থাকছেই।’ এলিটা জানান, রেডিও ফুর্তি কর্তৃপক্ষের সঙ্গে তাঁর ছয় মাসের চুক্তি হয়েছে। এ অনুষ্ঠানে এলিটাকে সহযোগিতা করছেন কথাবন্ধু সারজিনা।