কথাবন্ধু কনা
কণ্ঠশিল্পীদের নিয়ে প্রতি সপ্তাহে বিশেষ অনুষ্ঠান প্রচার করতে যাচ্ছে রেডিও টুডে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন এ সময়ের জনপ্রিয় গায়িকা কনা। নতুন অ্যালবাম ‘সিম্পলি কনা’র সঙ্গে মিল রেখেই অনুষ্ঠানটির নামও রাখা হয়েছে ‘সিম্পলি কনা’। আড্ডাভিত্তিক এ অনুষ্ঠানে মুঠোফোনের মাধ্যমে শ্রোতাদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন কনা। শোনাবেন নিজের ও শ্রোতাদের পছন্দের গানগুলো।কনা বলেন, ‘টিভিতে অনুষ্ঠান উপস্থাপনা করলেও রেডিওতে এ ধরনের আয়োজনে এবারই প্রথম অংশ নিচ্ছি। অনুভূতিটাও দারুণ। তবে নার্ভাসও লাগছে। আশা করি ধীরে ধীরে অনুষ্ঠানটি সবার কাছে উপভোগ্যই হবে।’ অনুষ্ঠানটি প্রযোজনা করবেন রমিম রায়হান। সিম্পলি কনা প্রচারিত হবে ১৫ সেপ্টেম্বর থেকে। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১টা পর্যন্ত চলবে।উল্লেখ্য, এর আগে রেডিও টুডে ফুয়াদ ও হূদয় খানকে নিয়ে এ ধরনের অনুষ্ঠান প্রচার করে।