কথাবন্ধু কারিশমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার নতুন রূপে ফিরছেন কারিশমা কাপুর। মুম্বাইয়ের একটি এফএম রেডিওতে কথাবন্ধুর (রেডিও জকি) দায়িত্ব পালন করবেন তিনি। আর নারীভক্তদের সঙ্গে ভাগ করে নেবেন নিজের সৌন্দর্য আর ফ্যাশনের রহস্য। মেকওভার অর্থাৎ সাজগোজে পরিবর্তন এনে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার পরামর্শ দেবেন তিনি।শিগগিরই তিনি বসতে যাচ্ছেন কথাবন্ধুর চেয়ারে।অভিনয়ের পাশাপাশি ফ্যাশনের জন্য প্রশংসা পান কারিশমা। এখন ভক্তরা তাঁর কাছ থেকেই জেনে নিতে পারবেন এসবের খুঁটিনাটি।সম্প্রতি ডেঞ্জারাস ইশক ছবি দিয়ে অভিনয়ে ফিরেছেন তিনি। ছবিটি ব্যবসফল না হলেও কথাবন্ধু হিসেবে কারিশমা সাফল্য পাবেন বলেই আশা করা যাচ্ছে। আইএএনএস।