সুনীল আকাশ ছিল না, ছিল ইলশেগুঁড়ি বৃষ্টি। সে কারণে একটু দেরি করেই শুরু হয়েছিল আলোচনা। বাংলা সাহিত্যে ভান্ডারকে সমৃদ্ধ করে গেছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়।গতকাল শহবাগের আজিজ সুপার মার্কেটের ফিল্ম সেন্টার মিলনায়তনে শ্রাবণ বই বন্ধু সংঘ আয়োজন করে কবি সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণসভা। অনুষ্ঠানে কবি বেলাল চৌধুরী তাঁর বন্ধু সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাটানো নানা সময়ের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, সুনীল কীভাবে এত প্রতিকূল পরিবেশ থেকে বেরিয়ে এসে হয়েছিলেন কবি। একজন স্কুলমাস্টারের ছেলে হয়ে স্বপ্ন দেখেছেন লেখক হওয়ার, হয়েছেনও। এ ছাড়া অনুষ্ঠানে আলোচনা করেন কবি মুহাম্মদ সামাদ, হাবীবুল্লাহ সিরাজী ও আসলাম সানী। সঞ্চালনা করেন রবীন আহসান। আলোচনার পরে ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আবৃত্তি। ‘কেউ কথা রাখেনি’ আবৃত্তি করেন রফিকুল ইসলাম। রোজীনা ওয়ালী আবৃত্তি করেন ‘যদি নির্বাসন দাও’। শামসউজজোহা আবৃত্তি করে শোনান ‘আমি কী রকমভাবে বেঁচে আছি’। শিল্পী আমিনুল ইসলামকে নিয়ে আলোচনাআগামীকাল ৭ নভেম্বর দেশের প্রথম প্রজন্মের চারুশিল্পী ও আধুনিক শিল্প আন্দোলনের অন্যতম পথিকৃৎ আমিনুল ইসলামের ৮১তম জন্মবার্ষিকী।শিল্পীর জন্মদিন উপলক্ষে বেঙ্গল শিল্পালয় আলোচনা ও গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করেছে। সন্ধ্যা ছয়টায় ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন মুর্তজা বশীর, কাইয়ুম চৌধুরী, সৈয়দ সামসুল হক ও আনিসুজ্জামান। অনুষ্ঠানে বেঙ্গল পাবলিকেশনস থেকে প্রকাশিত অনন্য আমিনুল ইসলাম গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করবেন শিল্পী শামা রহমান, বুলবুল ইসলাম ও লুভা নাহিদ চৌধুরী।রণেশ দাশগুপ্ত স্মরণ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা রণেশ দাশগুপ্তের ১৫তম মৃত্যুবার্ষিকী ছিল গত রোববার। ১৯৯৭ সালের ৪ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। উদীচীর শিল্পীরা দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে তাঁর মৃত্যুবার্ষিকী পালন করেছেন।কর্মসূচির মধ্যে ছিল রাজধানীর পোস্তগোলা শ্মশানঘাটে রণেশ দাশগুপ্তের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ সন্ধ্যায় তোপখানা রোডে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণসভা। মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে আলোচনা সভায় রণেশ দাশগুপ্তের জীবন ও কর্ম এবং উদীচীর গঠন ও সংগ্রামে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন গোলাম মোহাম্মদ, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, সৈয়দ আবু জাফর আহমেদ, এ এন রাশেদা, হাবিবুল আলম ও জামসেদ আনোয়ার। পরে সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা