কনক চাঁপার নতুন পৃথিবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার নতুন পৃথিবী ... হাসছে’— সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে প্রথমবারের মতো নানি হওয়ার খবরটি এভাবেই প্রকাশ করলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনক চাঁপা।১৮ জানুয়ারি রাত সাড়ে দশটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে কনক চাঁপার মেয়ে ফারিয়া প্রথম কন্যা সন্তানের জন্ম দেন। প্রথম নানি হওয়ায় আনন্দে ভাসছেন কনক চাঁপাসহ তাঁর পুরো পরিবার। প্রথম আলো ডটকমকে কনক চাঁপা বলেন, ‘প্রথম নানি হয়েছি। আমার পৃথিবীও নতুন হয়ে গেছে। আনন্দে হাসছে আমাদের পুরো পরিবার। পরিবারে নতুন অতিথি পেয়ে আমার সময়ও কেটে যাচ্ছে বেশ ভালোভাবেই।’ মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন বলেও জানিয়েছেন কনক চাঁপা। কনক চাঁপা মজা করে বলেন, ‘না চাইতেই আল্লাহ আমাকে অনেক কিছুই দিয়েছেন। আমি সবদিক থেকে পরিপূর্ণ। জীবনে আমার কোনো কিছুতেই সেভাবে কোনো চাহিদা ছিল না, ছিল না গানের ক্ষেত্রেও। তারপরও আল্লাহর কাছ থেকে অনেক কিছুই পেয়েছি।