কনকনে শীতে কাজ করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ থেকে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘লীলাবতী’। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। নাটকে নাম-ভূমিকায় অভিনয় করেছেন বিন্দু। কথা হলো তাঁর সঙ্গে।‘লীলাবতী’ নাটকে নাম-ভূমিকায় অভিনয় করেছেন। কেমন লেগেছে?আমি কিন্তু এর আগে আরও কয়েকটি নাটকে নাম-ভূমিকায় অভিনয় করেছি। কিন্তু এবার একটু বড় ক্যানভাসে। গল্পের সময়কাল পঞ্চাশ ও ষাটের দশক। নাটকের সবকিছুতেই সেই সময়টাকে তুলে ধরা হয়েছে। বাড়ি, পোশাক, তৈজসপত্র, মোষের গাড়ি—সবকিছুতেই।নাটকটির শুটিং কোথায় হয়েছিল?মানিকগঞ্জের কাজীবাড়িতে। আমরা যখন সেখানে কাজ করছিলাম, তখন ছিল প্রচণ্ড শীত। কনকনে শীতের মধ্যে শুটিং হয়েছে। সবার গায়ে ছিল শীতের ভারী ভারী পোশাক। আর আমরা নাটকের পোশাকে। কী যে অবস্থা হয়েছিল! ভেতরে শীতে ঠকঠক করে কাঁপছি, কিন্তু চেহারায় তা প্রকাশ করার উপায় নেই। শট শেষ হওয়ার পরই সবাই ছুটতাম আগুনের কাছে, হাত-পা একটু গরম করার জন্য।নাটকে আপনার সঙ্গে আর কে কে অভিনয় করেছেন?এটা একটা মজার ব্যাপার। নাটকে আমার বাবা শহীদুজ্জামান সেলিম, মা তমালিকা কর্মকার, সৎমা তিন্নি, মামা হিল্লোল, জায়গির মাস্টার আরেফিন শুভ, নোভা ছোট ভাইয়ের বউ। এখানে আমরা তেমন ভারী কোনো মেকাপ নিইনি। যতটুকু না হলেই নয়, ঠিক ততটুকুই। অন্য নাটকের তুলনায় এটা কিছুই নয়।শুটিংয়ের কোনো ঘটনার কথা মনে পড়ে?একটা ঘটনার কথা বলব। দুর্ঘটনাও বলতে পারেন। দৃশ্যটা হলো, ছোট ভাইয়ের বউয়ের বাচ্চা হবে। তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। আমরা মোষের গাড়িতে। কৃত্রিম ঝড়-বৃষ্টির জন্য বাতাস ও বৃষ্টির যন্ত্র আগেই আনা হয়েছে। এই শীতের মধ্যে যখন বৃষ্টির পানি দেওয়া শুরু হলো, তখন তো আমাদের মরি মরি অবস্থা। আমাদের সঙ্গে ছিল হিল্লোল। ও তো একটু ভিজেই অসুস্থ হয়ে পড়ল। শেষে তাকে সুস্থ করার জন্যই সবার চেষ্টা শুরু হলো। এরপর ওই বৃষ্টির দৃশ্য আর করা হয়নি।