কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো স্কুল বিতর্ক: চূড়ান্ত পর্ব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো আয়োজিত স্কুল বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চূড়ান্ত পর্বে উঠেছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজ শনিবার চূড়ান্ত পর্বের এই প্রতিযোগিতা হবে।গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমীতে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার প্রথম রাউন্ডে অংশ নেয় ১৬টি সেরা বিদ্যালয়। কোয়ার্টার ফাইনালে আটটি এবং সেখান থেকে সেমিফাইনালে উঠে আসে চারটি বিদ্যালয়।সেমিফাইনালে উঠে আসা চারটি দল হলো: চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, সিলভার বেলস গার্লস হাইস্কুল ও ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পক্ষে-বিপক্ষে যুক্তিতর্কের মাধ্যমে ফাইনালে ওঠে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজ।আজ সকাল ১০টায় বিতর্কের সমাপনী অনুষ্ঠান হবে। শুরুতেই সেমিফাইনালে বাদ পড়া দুটি স্কুল চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় ও সিলভার বেলস গার্লস হাইস্কুলের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে তৃতীয় স্থান নির্ধারণ করা হবে। এর পরই হবে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা।