কনসার্ট থেকে বেশি আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীময় কনসার্ট করে গত বছর সবচেয়ে বেশি উপার্জন করেছে রক ব্যান্ড বন জোভি। ব্যান্ডটি ‘দ্য সার্কেল শো’ থেকে ২০ কোটি ১১ লাখ ডলার উপার্জন করে শীর্ষস্থান দখল করে নিয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে অস্ট্রেলীয় ব্যান্ড এসি/ডিসি। তাদের কনসার্ট দেখতে লোকে ১৭ কোটি ৭০ লাখ ডলারের টিকিট কিনেছে। আর ২০০৯ সালে শীর্ষে থাকা ব্যান্ডদল ইউটু এবার তৃতীয় অবস্থানে আছে। চতুর্থ স্থানটি একক শিল্পীর দখলে, তিনি লেডি গাগা। বিশ্বব্যাপী ট্যুর থেকে তিনি আয় করেছেন ১৩ কোটি ৩৬ লাখ ডলার। ওয়েবসাইট।